ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫ সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে: নাটোরে হুইপ দুলু পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু

বগুড়ায় ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, ছেলে গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, ছেলে গ্রেপ্তার

দোকানে কাপড় পরিষ্কারের গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তার বাবা এসেও ওই কিশোরীকে ধর্ষণ করেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া সদরে এমন ঘটনা ঘটে। রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন মুদি দোকানি নাড়ু গোপাল (৩২)। তার বাড়ি বগুড়া সদরের মোগলিশপুর গ্রামে। নাড়ু গোপালের বাবার নাম তুলসী দাস।

র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-১২ ও র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি বিকেলে মুদি দোকানি নাড়ু গোপাল কৌশলে ওই কিশোরীকে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর টেনেহিঁচড়ে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। নাড়ু গোপাল চলে যাওয়ার পর তার বাবা তুলসী দাস আসেন এবং তিনিও ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। সন্ধ্যার পর ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

র‍্যাব আরও জানায়, ওই কিশোরী বাড়ি গেলে তার মা তাকে অসুস্থ অবস্থায় দেখেন। তখন কারণ জানতে চাইলে ওই কিশোরী তার মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের মামলা করেন। তখন থেকেই পলাতক ছিলেন নাড়ু গোপাল।
র‍্যাব জানিয়েছে, আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫