ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

ফেসবুকে সিগারেটের ছবি পোস্টকে কেন্দ্র করে কিশোরদের সংঘ/র্ষ, একজন আহত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর):
  • আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৪৬৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে সিগারেটের ছবি পোস্টকে কেন্দ্র করে কিশোরদের সংঘ/র্ষ, একজন আহত

নাটোরের বাগাতিপাড়ায় হাতুড়ির আঘাতে মাথায় ৭ সেলাই, থানায় এখনো অভিযোগ হয়নি

নাটোরের বাগাতিপাড়ায় ফেসবুক মেসেঞ্জারে সিগারেট খাওয়ার ছবি পোস্টকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের দিয়াড় মশুড়িয়া গ্রামের জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুক মেসেঞ্জারে ইসতিয়াকের সিগারেট খাওয়ার একটি ছবি পোস্ট করা নিয়ে একই গ্রামের শাওন (১৬)-এর সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শাওন বাড়ি থেকে একটি হাতুড়ি এনে ইসতিয়াকের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আঘাতে ইসতিয়াক গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় সাতটি সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে সিগারেটের ছবি পোস্টকে কেন্দ্র করে কিশোরদের সংঘ/র্ষ, একজন আহত

আপডেট সময় : ০৪:১৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬