ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

পুঠিয়ায় নছিমন–অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৯৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় নছিমন–অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পুঠিয়া–তাহেরপুর সড়কের ধোপাপাড়া এলাকায় দুর্ঘটনায় প্রাণ গেল নাটোরের যুবকের, নছিমন আটক

রাজশাহীর পুঠিয়ায় নছিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে পুঠিয়া–তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম অটোরিক্সা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমনের সঙ্গে তার অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলে রবিউলের মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুঠিয়া থানা পুলিশ ঘাতক নছিমনটি আটক করে। তবে নছিমনের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় নছিমন–অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ১১:১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬