ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

পাহাড়ে আধুনিক শিক্ষার সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র বিতরণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র বিতরণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ে আধুনিক শিক্ষার সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র বিতরণ!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
পাহাড়ে আধুনিক শিক্ষার সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র বিতরণ! পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়নসহ আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে রাঙ্গামাটির ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী ও আসবাবপত্র তুলে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটিস্থ প্রধান কার্যালয়ের কর্ণফুলী কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের হাতে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা উপ-সচিব মো. জসিম উদ্দিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো’সহ উদ্বর্তন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে থাকা জনগোষ্ঠির কথা চিন্তা করে সেই ১৯৭৩ সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামক একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারই ফলশ্রুতিতে অত্রাঞ্চলের সকল জাতিস্বত্তাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ১৯৭৩ এর ৯ই আগষ্ট রাঙামাটি সার্কিট হাউসের সামনে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপজাতি জনগোষ্ঠিকে এগিয়ে নিতে জাতির পিতার পক্ষে উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কারমন্ত্রী আব্দুর রউফ সেরনিয়াবাত এমপি। সেই থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত উপজাতি জনগোষ্ঠিসহ বর্তমান প্রেক্ষাপটে অত্রাঞ্চলে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠিসহ সকল সম্প্রদায়কে এগিয়ে নিতে পার্বত্য চট্টগ্রাম ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
পাহাড়ের অনগ্রসর এলাকাগুলোর শিক্ষার্থীদের জন্য উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সর্বপ্রথম ২৫ লাখ টাকার বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করা হয়। কালের পরিক্রমায় জনসংখ্যার কথা বিবেচনায় নিয়ে ২৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে বর্তমানে দুই কোটি টাকার বৃত্তি প্রদান করছে উন্নয়ন বোর্ড। সম্পূর্ন স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে বৃত্তি প্রধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে করে আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দূর্গম পাহাড়ের শিক্ষার্থীরা নিজেদের স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিকমানের শিক্ষা সরঞ্জাম, কম্পিউটার সামগ্রী, আসবাবপত্রসহ অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাহাড়ে আধুনিক শিক্ষার সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও আসবাবপত্র বিতরণ!

আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩