নানা কর্মসূচীতে বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত!
- আপডেট সময় : ০১:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে

নানা কর্মসূচীতে বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত!
ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
নানা কর্মসূচীতে বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত! নাটোরের বাগাতিপাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ আগষ্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এরঁ প্রতিকৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,মডেল থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, বাগাতিপাড়া প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস, সরকারি কলেজ, উপজেলা মহিলা আওয়ামী, পৌর আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্থবক অর্পণ করা হয়।
পুষ্পস্থবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদে ইমাম নুরুজ্জামান।উপজেলা পরিষদের ভূমি অফিসের সামনে বৃক্ষরোপন করেন আয়োজকরা।
দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নিশাত আনজুম অনন্যা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা সহ আরো অনেকেই।
এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা,ইসলামি ফাউন্ডেশনসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়




















