ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

নাটোরে ভ্যানচালক হত্যার ঘটনায় দুই জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ভ্যানচালক হত্যার ঘটনায় দুই জন গ্রেফতার

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ভ্যানচালক হত্যার ঘটনায় দুই জন গ্রেফতার। নাটোরের বড়াইগ্রামে ইয়ামিন সরকার হিরো নামে এক ভ্যান চালককে হত্যার ঘটনায় স্বপন শেখ ও রনি হোসেন নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ মার্চ বড়াইগ্রাম উপজেলার তিরোইল-মাঝগ্রাম এলাকায় ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
গ্রেফতারকৃত রনি হোসেন উপজেলার ফুলবতি গ্রামের বাসিন্দা এবং স্বপন শেখ জলন্দা গ্রামের বাসিন্দা।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা তার কাযার্লয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রনি হোসেন ও স্বপন শেখকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ২২ এপ্রিল রনি হোসেনকে এবং শনিবার রাতে স্বপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ১৬৪ ধারায় ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরজনকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।

তিনি বলেন, গত ৫ মার্চ বড়াইগ্রামের তিরোইল এলাকায় একই উপজেলার ধানাইদহ পূর্ব পাড়ার আয়নালের ছেলে ভ্যানচালক ইয়ামিন সরকার হিরোর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হলে আসামিদের গ্রেফতার ও ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২২ এপ্রিল রনি হোসেনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিবরণে রনি হোসেন স্বীকার করেন, সহযোগী স্বপন শেখকে সঙ্গে নিয়ে হিরোকে গামছা ও রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ভ্যান নিয়ে চলে যান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ভ্যানচালক হত্যার ঘটনায় দুই জন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২