ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

নাটোরে ভাটোদাড়া কালি বাড়ির সিসিটিভি রিসিভার চুরি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৩৫১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার প্রায় ৩শ বছরের পুরোনো, ঐতিহাসিক ভাটোদাঁড়া কালি বাড়ির সিসিটিভি রিসিভার চুরির ঘটনা ঘটেছে। তবে পাশে থাকা সকল সামগ্রী যথাস্থানে রয়েছে। ওই ঘটনার সময় কালি বাড়ি চত্বরে কোন পাহারাদার ছিলনা। পুলিশের ধারণা, ওই হার্ডডিস্কে রেকর্ড হওয়া কোন বিষয় আয়ত্তে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। বুধবার রাতে ওই চুরির ঘটনাটি ঘটে।
কালি বাড়ি কমিটির সহ সভাপতি গণেশ ভট্টাচার্য বলেন, প্রতিদিনের মতো মর্ণিং ওয়াকে বের হয়ে তিনি কালি বাড়িতে প্রবেশ করেন। এসময় কালি প্রতিমার ঘরের তালা ভাঙ্গা ও পরে সিসিটিভি হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।
কালি বাড়ি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, কালি বাড়ির পেছনের দেয়াল টপকে দূর্বিত্ত কালি বাড়ি চত্বরে প্রবেশ করে। এসময় পেছনের কাঠের দরজা ও তালা ছাড়াও কালি ঘরের গ্রীলের তালা ভেঙ্গে প্রবেশ করে। সিসিটিভি হাতের্ডডিস্ক ছাড়া অন্য কিছু খোয়া যাওয়ার তথ্য তিনি পাননি।
জেলা হিন্দু বৌদ্ধ ক্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্তরঞ্জন সাহা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্মন করেছেন। মুল্যবান কোন কিছুই খোয়া যায়নি। শুধু মাত্র সিসিটিভির যন্ত্র খুলে নেওয়া হয়েছে। দুর্বৃত্তরা কি উদ্দেশ্যে সেটা নিয়ে গেছে তা উদ্ধারে পুলিশ কাজ করছে। তারাই সঠিক বিষয় বলতে পারবেন।
নাটোর পুজা উদযাপন কমিটির সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী বলেন, সরকারকে বিব্রত করতে কোন চক্র এমনটি করে থাকতে পারে বলে তার ধারনা।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা, ওই সিসি টিভি ফুটেজে এমন কিছু রেকর্ড ছিল যার সাথে কারো সার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। ওটা নিয়ন্ত্রণে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সাথে জড়িত দূর্বৃত্তকে ধরতে পুলিশ কাজ করছে। সরকারী নির্দেশনা মেনে কালি বাড়িতে পাহারার ব্যবস্থা করতে কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে ভাটোদাড়া কালি বাড়ির সিসিটিভি রিসিভার চুরি!

আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১