ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

নাটোরে প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

প্রতারক দেলোয়ার র‍্যাবের হাতে আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার! নাটোরে উচ্চ বেতনে চাকরীর মিথ্যা প্রলোভন দিয়ে প্রতারনা করে বিদেশে পাঠানোর অভিযোগে দেলোয়ার হোসেন (৪৮) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলার বড়াইগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দুবাইয়ে অবস্থানরত তার ছেলে লিটন হোসেন (২৫) ও জামাতা মনছুর আহম্মেদ (৩৫) এর সাথে যোগসাজশ করে বিদেশে আদম পাচার করে টাকা হাতিয়ে নিচ্ছিল।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন বড়াইগ্রাম উপজেলার দিগইর গ্রামের তায়জাল প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, বড়াইগ্রাম উপজেলার আটাই গ্রামের মৃত সুরমান প্রামানিকের ছেলে মন্টু প্রামানিকের (৪২) অভিযোগের প্রেক্ষিতে বুধবার বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে ওয়ান-সেভেন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী মন্টু প্রামানিক অভিযোগ করেন, দেলোয়ার হোসেন ও দুবাইয়ে অবস্থানরত তার ছেলে লিটন হোসেন এবং জামাতা মনছুর আহম্মেদ একে অপরের যোগসাজসে মন্টু প্রামানিককে উচ্চ বেতনের চাকুরী দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে তিন লক্ষ ৪০ হাজার (৩,৪০,০০০) টাকা হাতিয়ে নেয়। প্রতারক দল জাল কাগজপত্র দিয়ে মন্টু প্রামানিককে দুবাইয়ে পাঠায়।
দুবাইয়ে যাওয়ার পর দুবাইয়ে অবস্থানরত দেলোয়ারের ছেলে ও জামাতা তাকে আটক করে রাখে। তারা কোন কাজের ব্যবস্থা না করে পাকিস্তানি দালালের নিকট বিক্রি করে দেয়। পাকিস্তানি দালাল তাকে দিয়ে জোরপূর্বক বিনা পারিশ্রমিকে ৯ দিন কাজ করায়। পরবর্তীতে প্রতারক চক্রের দেয়া বিদেশগামী কাগজপত্র পর্যালোচনা করে মন্টু প্রামানিক বুঝতে পারেন যে তাকে দেয়া ভিসা গলাকাটা ভিসা এবং অন্যান্য কাগজপত্র জাল। কাগজপত্র সমূহ জাল বুঝতে পেরে বিদেশে অবস্থানরত লোকজনের সহায়তায় তিনি দেশে ফিরে আসেন।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন প্রতারনার বিষয়টি স্বীকার করে র‍্যাবকে জানিয়েছে সে বিদেশগামী যুবকদের উচ্চ বেতনের মিথ্যা প্রতিশ্রুতি এবং জাল কাগজপত্র দিয়ে বিদেশে প্রেরণ করত। বিদেশে অবস্থানরত তার অন্যান্য সহযোগীরা তাদের অবৈধভাবে আটক করে রেখে জোড়পূর্বক বিনা পারিশ্রমিকে কাজ করাতে বাধ্য করত।
ভিকটিম এব্যাপারে বড়াইগ্রাম থানায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা করেছেন বলেও জানান কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার!

আপডেট সময় : ০৭:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩