ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ২০৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:

নাটোরে বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের বনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৭ মে) ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। তবে নিহত ও আহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশেই ন্যাশনাল ট্রাভেলস ও সিয়াম পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এছাড়া ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান ওসি।
ওসি বলেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার আরও একজন মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭!

আপডেট সময় : ০৮:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২