ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

নতুন এমপিও নীতিমালা: শিক্ষকরা সাংবাদিকতা, আইনসহ কোনো আর্থিক লাভজনক পেশায় জড়িত থাকতে পারবেন না

ঢাকা অফিসঃ
  • আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন এমপিও নীতিমালা: শিক্ষকরা সাংবাদিকতা, আইনসহ কোনো আর্থিক লাভজনক পেশায় জড়িত থাকতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা এতদিন শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন। এ কার্যক্রমে কোনো আইনি বাধা না থাকায় অনেকেই শিক্ষা পেশার বাইরে বিভিন্ন উপার্জনমূলক কাজে যুক্ত ছিলেন।

তবে নতুন এমপিও নীতিমালায় প্রথমবারের মতো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—শিক্ষকরা আর কোনো আর্থিক লাভজনক পেশায় জড়িত থাকতে পারবেন না।

রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।

🔹 ১১.১৭ (ক)—এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা কোনো আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। তদন্তে প্রমাণিত হলে তার এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

🔹 ১১.১৭ (খ)—‘আর্থিক লাভজনক’ পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত বেতন/ভাতা/সম্মানীর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা বা আইন পেশা থেকে প্রাপ্ত যেকোনো সম্মানী/ভাতাকে বোঝাবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব (নাম প্রকাশ না করার শর্তে) বলেন— “সরকারি চাকরিজীবীরা যেমন অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না, ঠিক তেমনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এখন সরকারি অর্থ পান। তাই তাদের বেতন-ভাতা, বাড়িভাড়া, ঈদ বোনাসসহ অন্যান্য সুবিধা সরকারি কোষাগার থেকে প্রদান করা হচ্ছে। এজন্য নীতিমালায় আর্থিক লাভজনক পেশায় জড়ানোর নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে।”

নীতিমালা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন এমপিও নীতিমালা: শিক্ষকরা সাংবাদিকতা, আইনসহ কোনো আর্থিক লাভজনক পেশায় জড়িত থাকতে পারবেন না

আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫