ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

দুষণ ও দখলমুক্ত করে পদ্মা নদী রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৬৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে পদ্মা নদী রক্ষার দাবিতে মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুষণ ও দখলমুক্ত করে পদ্মা নদী রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন!

এম এম মামুন, নিজস্ব প্রতিনিধি:
দুষণ ও দখলমুক্ত করে পদ্মা নদীকে বাঁচানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। ‘পদ্মা নদী বাঁচলে, রাজশাহী বাঁচবে/ যদি নদী হয় শেষ, তবে মরুভূমি হবে বাংলাদেশ’ এ স্লোগানে অনুষ্ঠিত কর্মসূচি থেকে অবিলম্বে রাজশাহীর পদ্মা নদী রক্ষার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে গত কয়েক বছরের ব্যবধানে পদ্মা নদীতে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহ ধ্বংস করা হয়েছে। নদী দখল করে অসংখ্য অবৈধ স্থাপনাও গড়ে উঠেছে। এ কারণে পদ্মা নদী তার নিজস্ব অস্তিত্ব হারিয়েছে।

বক্তারা বলেন, পদ্মা নদীর অস্তিত্ব সংকটের কারণে এখন মরে গেছে এ অঞ্চলের অসংখ্য খাল-বিল, পুকুর ও জলাশয়। এসব খাল-বিল দখল করে প্রভাবশালীরা রাতারাতি স্থাপনা তৈরি করে ক্রমের নদী ও খাল বিলের অস্তিত্ব ধ্বংস করছে। অবিলম্বে নদী রক্ষাসহ এ অঞ্চলের খাল-বিল জলাশয় রক্ষা করতে হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে ভ-ূউপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতে অবিলম্বে প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, রাজশাহী মহানগরীসহ আশে পাশের এলাকার বিভিন্ন সরকারী, বেসরকারী স্থাপনা, জন সাধারণের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও জানমাল সুরক্ষায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই বাঁধের উভয় পাশে জবরদখল ও অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, শুধু রাজশাহীর পদ্মা নয়, প্রভাবশালীদের লোভের থাবায় এখন নিষ্পেষিত উত্তরাঞ্চলের অসংখ্য নদ-নদী ও খাল বিল। পদ্মাসহ এসব খাল-বিল সংস্কার করে অবিলম্বে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতের দাবি জানান তিনি। একই সঙ্গে পদ্মা নদী ক্যাপিটাল ডেজিং করে নৌবন্দর চালুর দাবি জানান জামাত খান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান রহমান খান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রিয় সদস্য আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মঞ্চের সধারণ সম্পাদক নূরুল ইসলাম মতিন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, প্রকৌশলী খাজা তারেক, এনজিও কর্মি সোহাগ আলী, নারী নেত্রী সেলিনা খাতুন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ সাংগাঠনিক সম্পাদক গোলাম নবী রণি, সোনিয়া খাতুন, রুমানা সিদ্দিকা, যুুব নেতা কেএম জোবায়েদ হোসেন, জাহিদ হাসান, ফরাদ আলী রিংকু, অপর্ণা সেন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুষণ ও দখলমুক্ত করে পদ্মা নদী রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন!

আপডেট সময় : ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩