ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

তারেক রহমানের দেশে ফেরায় আইনগত কোনো বাধা দেখছি না, প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা: ড. আসিফ নজরুল

নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানের দেশে ফেরায় আইনগত কোনো বাধা দেখছি না, প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা: ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার মন্তব্য—উপযুক্ত সময়ের সিদ্ধান্ত তারেক রহমান ও পরিবারই নেবেন; নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় তাঁর জানা মতে কোনো আইনগত বাধা নেই। প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের আইনগত ও নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

আজ সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, কোন সময় দেশে ফেরা সবচেয়ে উপযুক্ত—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানের রয়েছে, এবং তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলে তিনি বিশ্বাস করেন।

তারেক রহমানের না ফেরা নিয়ে বিভিন্ন মন্তব্য ও সমালোচনার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “আমরা অনেকেই প্রশ্ন তুলি—উনি কেন আসছেন না। আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা তারেক রহমানের ব্যক্তিগত কোনো চিন্তা আছে কিনা—এসব নিয়ে প্রি-জাজ করা রুচিকর নয়।”

তিনি বলেন, মা-ছেলের সম্পর্কের বিষয়টি গভীরভাবে বোঝা প্রয়োজন। “সবচেয়ে ভালো ওনারাই বুঝেন—কখন আসতে হবে, কখন কোন পদক্ষেপ নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের দেশে ফেরায় আইনগত কোনো বাধা দেখছি না, প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা: ড. আসিফ নজরুল

আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫