তজুমদ্দিনে বিদ্যালয়ে অনুপস্থিত হয়েও বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি!
- আপডেট সময় : ০৩:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

তজুমদ্দিনে বিদ্যালয়ে অনুপস্থিত হয়েও বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি!
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধিঃ
তজুমদ্দিনে বিদ্যালয়ে অনুপস্থিত হয়েও বেতন নিচ্ছেন শিক্ষক দম্পতি! দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক দম্পতি দীর্ঘদিন যাবৎ নিজ কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা তুলে চলছেন। কোন রকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস স্কুলে অনুপস্থিত থাকেন। এজন্য তাদেরকে সহযাগিতা করছেন সংশ্নিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
অভিযােগ সুত্রে স্কুলে গিয়ে দেখা যায়, ৮৪ নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলপনা খাতুন (লাবণ্য) ও চরজহিরউদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন নিজ নিজ স্কুলে অনুপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সহযােগিতায় নিয়মিত বেতন ভাতা তুলছেন। অভিযুক্ত দুই সহকারী শিক্ষক সম্পর্কে স্বামী ও স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই দুই সহকারী শিক্ষক দম্পতি সুবিধামতো সময়ে স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। কোন রকম ছুটি ছাড়াই তারা মাসের পর মাস স্কুলে অনুপস্থিত থাকেন। গত ২৯ আগস্ট পরীক্ষা চলাকালীন ৮৪ নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক হাজিরা খাতায় দেখা যায় সহকারী শিক্ষক আলপনা খাতুন (লাবণ্য) ৩ দিন অনুপস্থিত। এসময় ওই শিক্ষিকার স্বামী চরজহিরউদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির উদ্দিন ওই স্কুলে অবস্থান করছেন। শিক্ষার্থী ও স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে, স্ত্রী আলপনার পরিবর্তে স্বামী মনির উদ্দিন নিজ কর্মস্থল চরজহিরউদ্দিনে না গিয়ে স্ত্রীর স্কুলে সময় দেন।
এ বিষয়ে সহকারী শিক্ষক মনির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে অসুস্থ্ তাই স্ত্রী আলপনা খাতুন আসত পারেনি, ৩দিনে ছুটি নিয়েছে। তারপর মনির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, স্ত্রীর অনুপস্থিতিতে আমি এখানে দায়িত্ব পালন করছি।
প্রধান শিক্ষক আবু তাহের সহকারী শিক্ষিকা আলপনা খাতুনের লিখিত কোনো আবেদন দেখাতে পারেননি। অন্য স্কুলের শিক্ষক আপনার স্কুলে কেনো এসব বিষয়ে জানতে চাইলে বলেন, আলপনা খাতুন অসুস্থ, তাই তার স্বামী মনির উদ্দিন মাঝে মধ্যে আমার স্কুলে ক্লাস করেন।
চরজহিরউদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, সহকারী শিক্ষক মােঃ মনির উদ্দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকেন।
উক্ত চরজহিরউদ্দিন স্কুলের শিক্ষক অনুপস্থিতির বিষয়টি কর্তৃপক্ষকে জানানাে হয়েছে। এ সম্পর্কে তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মান্নান বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। কর্তৃপূক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা বা স্কুল পরিবর্তন করার সুযোগ নেই । সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




















