ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫ সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে: নাটোরে হুইপ দুলু পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু

ঢাকার পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজধানী ঢাকার পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) পল্লবী থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আটজনের নামসহ মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী সাংবাদিক। গ্রেপ্তারকৃত দুজন হলো- এনামুল হক (৩৮) ও মহিদুর রহমান (৫০)। ভুক্তভোগী নারী সাংবাদিক একটি অনলাইন পোর্টালে সাংবাদিক হিসেবে কর্মরত আছেন বলে একটি সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে রাজধানীর মাটিকাটা এলাকায় এক নারীকে যৌন হয়রানির তথ্য পেয়ে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮ টার দিকে নারী সাংবাদিক ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর একদল লোক তাকে জোর করে বারনটেক এলাকার একটি আবাসন প্রকল্পের নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় স্থানীয় বাসিন্দারা ভবনের দুই তত্ত্বাবধায়ক এনামুল হক ও হামিদুর রহমানকে আটক করে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করে। পরে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাদের পল্লবী থানায় হস্তান্তর করে। ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার দেখান হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকার পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৭:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫