ঝিনাইগাতীতে জমি বি’রোধে মা/রপিটের চেষ্টা ও প্রাণনা’শের হু’মকির অভিযোগ
- আপডেট সময় : ০২:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে জমি বি’রোধে মা/রপিটের চেষ্টা ও প্রাণনা’শের হু’মকির অভিযোগ
চাচাতো ভাইদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, তদন্ত শেষে কোর্টে পিটিশন প্রেরণ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হুমায়ুন মিয়া (৪৫) ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হলদীবাটা এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া দাবি করেন, তার পিতা মো. সফি উদ্দিন ক্রয়সূত্রে গিলাগাছা ধারাপানি মৌজায় কয়েকটি দাগ ও খতিয়ানের মোট ৩.৩০৪৯ শতাংশ জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন। তবে জমিটি তাদের বসতবাড়ি থেকে দূরে এবং অভিযুক্তদের বাড়ির পাশেই হওয়ায় তারা জোরপূর্বক জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গিলাগাছা ধারাপানি এলাকার ৪ নম্বর গৌরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৪) ও বিএনপি শ্রমিক দলের মো. শাহা আলম (৪৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সম্পর্কে অভিযোগকারীর চাচাতো ভাই। অভিযোগে আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি অভিযুক্তদের বাড়িতে গিয়ে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোটা নিয়ে মারধরের জন্য তেড়ে আসেন। এ সময় স্থানীয় কয়েকজন ও সাক্ষীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে রক্ষা করেন। পরে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও ফল না পাওয়ায় অবশেষে তিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিটিশনটি আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে জমি বিরোধকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।




















