ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

জানাজার পাশে বসে কাঁদলেন হিন্দু প্রতিবেশীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ৫৩৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিউয়ের চেঁউখালি গ্রামের আজাদ মৌলভী মারা গেছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে চেঁউখালি কেন্দ্রীয় গোরস্থান মাঠে ৫২ বছর বয়সী মরহুম আজাদ মৌলভীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুর পর অনুষ্ঠিত জানাজায় উপস্থিত মুসল্লীরা যখন জানাজার কাতারে দাঁড়িয়ে,তখন প্রতিবেশী হিন্দুরা অশ্রুভেজা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে চিরচেনা প্রিয় মানুষ আজাদ মৌলভীর জানাজার দিকে। ছোট বেলা থেকে সুখে দুঃখে একসাথে বাস করা আজাদ মৌলভীর হঠাৎ মৃত্যুতে তারা আজকে গভীরভাবে শোকাহত।
ধর্মের দূরত্ব থাকলেও মানুষ হিসেবে সে দূরত্ব যেন আজ কিছুই নয়। প্রতিবেশীর চিরবিচ্ছেদে ভারাক্রান্ত হৃদয় তখন শুধুই এক হাহাকার। হিন্দু হয়ে মুসলিম কারো মৃত্যুতে তাদের কষ্টভরা এমন অনুভূতি নিয়ে জানাজার পাশে হতবাক হয়ে বসে থাকার বিষয়ে জিজ্ঞেস করা হলে চেঁউখালি ঝুপদুয়ার গ্রামের গোবিন্দ প্রাং বলেন, আজাদ কাকা খুব ভালো মানুষ ছিলেন। উনি একজন মৌলভী হয়েও আমাদেরকে সবসময় স্নেহ ভালোবাসা ও সম্মান দিয়েছেন। ধর্মীয় কারনে তাঁর জানাজায় দাঁড়ানোর সুযোগ নেই বলে দূরে বসে তাকে বিদায় জানিয়েছি।
একই গ্রামের নৃত্যনন্দ ছলছল জলভরা চোখে বলেন, আজাদ ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত, তাঁর বিদায়বেলা উপস্থিত থাকাটা আমার মানবিক দ্বায়িত্ব।
ধর্মীয় উন্মাদনায় যখন চারিদিকে আগুন আর রক্তপাত, সেখানে আজকের এই দৃশ্যটা যেন মানবতার পথে অন্যরকম এক উদাহরণ। মানুষে মানুষে এমন সম্প্রীতি, এ যেন সত্যিকার অর্থেই মানুষের বিজয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জানাজার পাশে বসে কাঁদলেন হিন্দু প্রতিবেশীরা

আপডেট সময় : ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১