ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাটমোহরে ভূমি জবরদখল ও ফসল কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে ভূমি জবরদখল ও ফসল কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে আলমগীর-শিমুল গং এর সন্ত্রাসী কর্মকান্ড,ভূমি জবরদখল,জোরপূর্বক ফসল কেটে নেওয়া, চাঁদাবাজি, অধিপত্যবাদ ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। বুধবার (১৮ জুন) দুপুরে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম মাস্টার, মোয়াজ্জেম হোসেন, শাহ আলম,বায়েজিদ আলম বাপ্পি, বাবলু, গুলশাহানারা খাতুন, হোসনেয়ারা খাতুন, সিমা খাতুন প্রমুখ।

উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মারিয়াস্থল গ্রামের আলমগীর-শিমুল গং এর বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মারিয়াস্থল মৌজার জমি নিয়ে মজিদ-আশরাফুল গং এর সাথে বিরোধ চলছে আলমগীর-শিমুল গং এর। আলমগীর-শিমুল গং বারবার অবৈধভাবে জমি জবরদখলের চেষ্টা করে। তারা জমি জবরদখলের চেষ্টার পাশাপাশি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙ্চুর করেছে। গত ৬ জুন আলমগীর-শিমুল গং জমি জবরদখলের অপচেষ্টা করে। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলমসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে,হান্ডিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার,তার ভাই আব্দুর রহমান,আব্দুল আজিজ,আব্দুল মজিদ,শামসুল আলম,নজরুল,নজিরসহ আশপাশের গ্রামের কয়েকজন ক্রয়সূত্রে মারিয়াস্থল মৌজার ৮ একরের বেশি জমির মালিক। দীর্ঘ প্রায় ৪ যুগের অধিক সময় ধরে তারা এই জমি ভোগদখল করে আসছেন। এসএ রেকর্ড ও আরএস রেকর্ড তাদের অনুকূলে। এনিয়ে আদালতে মামলা চলমান। আলমগীর গং সশস্ত্র অবস্থায় বারবার জমি দখলের অপচেষ্টা করছেন। তারা কোন প্রকার সিদ্ধান্তই মানছেননা বলে অভিযোগ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,এজমি নিয়ে বিরোধ চলমান। কয়েকবার এনিয়ে বৈঠক হয়েছে। আমি ও ইউএনও সাহেব ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আদালতের বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারিনা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে ভূমি জবরদখল ও ফসল কর্তনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫