চরফ্যাশনে ইউএনও আল নোমানের বিদায়ী ও নওরীন হকের বরণ!
- আপডেট সময় : ০৪:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

চরফ্যাশনে ইউএনও আল নোমানের বিদায়ী ও নওরীন হকের বরণ!
এম, নোমান চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাশনে ইউএনও আল নোমানের বিদায়ী ও নওরীন হকের বরণ! ভোলার চরফ্যাশন উপজেলার ইউএনও আল নোমান বিদায় ও নওরীন হক এর বরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে জুলাই) দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহি কর্মকর্তা নওরীন হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী ইউএনও আল নোমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন, কৃষি অফিসার মোঃ ওমর ফারুক। খাদ্য অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, এলজিআরডি অফিসার মোঃ মোশারফ হোসেন প্রমূখ।
বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম মহাজন প্রেসক্লাবের সহ-সভাপতি এম, আমির হোসেন, কামরুল সিকদার, নোমান সিকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন চরফ্যাশন প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, এইচ,এম মামুন হোসেন সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নওরীন হক বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এর দিক নির্দেশনায় আমি আমার দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা করবো। যেখানে অপরাধ, সেখানে চলবে প্রতিবাদ। মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই অপরাধগুলোর সাথে যারা জড়িত থাকবে, তাদের কে প্রতিহত করতে সকলে এগিয়ে আসতে হবে। আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
বিদায়ী ইউএনও আল নোমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এর নির্দেশে আমি আমার দায়িত্ব পালন করতে শতভাগ চেষ্টা করেছি। আপনাদের কাছে আমি ক্ষমা ও দোয়া প্রার্থী।
উল্লেখ্য যে, প্রাক্তন ইউএনও আল নোমান কে চরফ্যাশন থেকে অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে পদন্নোতি পেয়ে বদলি ও বোরহানউদ্দিন উপজেলার ইউএনও নওরীন হক কে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়।




















