ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

কৃষি কার্ড বিতরণে দল-মত নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৪৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি কার্ড বিতরণে দল-মত নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে পাইলট প্রকল্পে ২ হাজার কৃষক পেলেন কার্ড, পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি বা ধর্ম-বর্ণ বিবেচনা করা হবে না। যারা প্রকৃতভাবে পাওয়ার যোগ্য, তারাই এই কার্ড পাবেন। একই সঙ্গে দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। কারা এই কার্ড পেয়েছেন, সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে অবগত নন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন ধাপে যাচাই-বাছাই করে উপকারভোগীদের নির্বাচন করেছে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে উদ্বোধন হয়েছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সারাদেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্তদের সহায়তার ক্ষেত্রেও কোনো পক্ষপাতিত্ব করা হবে না, বরং প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষি কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষি কার্ড বিতরণে দল-মত নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬