ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

কাপ্তাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন! রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা সদরে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ কমিটির সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাপ্তাই উপজেলার সভাপতি রনজিত বাড়ৈ প্রমুখ।
ভবনের উদ্বোধনের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলা এলজিইডি অফিসের তত্বাবধানে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপ্তাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন!

আপডেট সময় : ০১:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩