ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে মিলিয়নিয়ার বাগাতিপাড়ার গৃহবধূ আফরোজা

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে মিলিয়নিয়ার বাগাতিপাড়ার গৃহবধূ আফরোজা

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন-এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়ে আলোচনায় এসেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। একটি ফ্রিজ কিনে এত বড় অঙ্কের অর্থ পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তার পরিবার। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর বাজারস্থ ওয়ালটন প্লাজা-এর সামনে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমদ, হেড অব অ্যাডমিন কুদরত মোল্লাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাসিন্দা আফরোজা বেগম চলতি মাসের ৩ তারিখে স্থানীয় ওয়ালটন প্লাজা থেকে ৫০ হাজার ৪৯০ টাকায় ৩১২ লিটারের একটি ফ্রিজ কেনেন। পরে পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করার পর তার মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার বার্তা আসে। পরে শোরুম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, “ওয়ালটন এখন শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের গর্ব। দেশীয় প্রযুক্তিপণ্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

চিত্রনায়ক আমিন খান বলেন, “একটি পণ্য কিনে একজন ক্রেতা ১০ লাখ টাকা পেতে পারেন—এমন বিষয় আগে কল্পনাও করা যেত না। ওয়ালটন গ্রাহকদের জন্য অভিনব সুযোগ তৈরি করেছে।”

মিলিয়নিয়ার হওয়া গৃহবধূ আফরোজা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো—এটা স্বপ্নেও ভাবিনি। ওয়ালটন তাদের প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করেছে। এই অর্থ পরিবারের ভবিষ্যতের জন্য কাজে লাগাবো।”

অনুষ্ঠানস্থলে স্থানীয়দের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই সৌভাগ্যবান এই ক্রেতাকে এক নজর দেখতে এবং ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সম্পর্কে জানতে সেখানে উপস্থিত হন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি থাকছে ক্যাশ ভাউচার, নিশ্চিত উপহার ও বিভিন্ন আকর্ষণীয় অফার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে মিলিয়নিয়ার বাগাতিপাড়ার গৃহবধূ আফরোজা

আপডেট সময় : ০৮:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬