অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা ও সংবাদকর্মীদের প্রিয় ইপিআই সুপারিনটেনডেন্ট লাবু
- আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২০৩ বার পড়া হয়েছে

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা ও সংবাদকর্মীদের প্রিয় ইপিআই সুপারিনটেনডেন্ট লাবু
স্বাস্থ্য বিভাগের বিদায় সংবর্ধনায় স্মৃতিচারণ ও সম্মাননা
পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগের সুপরিচিত মুখ ও জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু দীর্ঘ কর্মজীবন শেষে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। বিশেষ করে করোনা মহামারির ভয়াবহ সময়ে সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করে তিনি জেলার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মনোয়ারুল ইসলাম, কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. মনসুর আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. সিফাত জাহান, স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীন এবং সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।
অনুষ্ঠানে জেলার ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টরসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা তার সততা, নিষ্ঠা ও জনস্বাস্থ্যে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।




















