ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

শ্রীমঙ্গলের তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গলের তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, নিরাপত্তা জোরদার ও সরবরাহ স্বাভাবিক রাখতে কড়া নজরদারি

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি তেল ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।

রবিবার (২৯ মার্চ) সকালে ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এসব অপচেষ্টা ঠেকাতে এবং তেল বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ডিপোগুলোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী যানবাহনের কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট রয়েছে। নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলেও বিতরণে কিছুটা সময় লাগছে। তবে বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন,
“তেলের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে এবং কোথাও অবৈধভাবে মজুদ করার অপচেষ্টা থাকলে তা দমন করা যায়—সেই লক্ষ্যেই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রেললাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে তেল আসার সময় বা অন্য ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে তেলবাহী গাড়ি আসা-যাওয়ার সময় অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হচ্ছে।”

এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলের তিন তেল ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬