ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

লালপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে ৭ হাজার ৫২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারি প্রণোদনা

নাটোরের লালপুরে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, গম, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদী জাহান ও সুব্রত কুমার সরকার প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় জানান, এ বছর লালপুর উপজেলায় মোট ৭ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে।

এর মধ্যে-গম: ৫,৮০০ জন কৃষককে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। সরিষা: ৭০০ জনকে ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। মসুর: ৭০০ জনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। খেসারি: ৮০ জনকে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। শীতকালীন পেঁয়াজ: ৪০ জনকে ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। চিনাবাদাম: ২০০ জনকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রবি মৌসুমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫