ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

অভিভাবকদের ক্ষোভ—তদন্তের পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। অভিযোগ, তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেলেও এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলসনগর-গোপালপুর সড়কের বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যানার নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে জাতীয় দিবস যথাযথভাবে পালন করা হয় না। এসব দিবসের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ভর্তি ফি, পঞ্চম শ্রেণির সনদপত্র নিতে ২০০ টাকা এবং পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তোলা হয়।

কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, প্রধান শিক্ষক তাদের শারীরিকভাবে শাস্তি দেন।

তবে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সনদ ও পরীক্ষার ফি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ নিউটন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া সরকারি নিয়মবিরুদ্ধ। একই কথা জানান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তার সঙ্গে কোনো যোগসাজশ নেই।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬