ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লা’শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লা’শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

চার্জার ভ্যান ও টাকা ছিনতাইয়ের পর হ’ত্যা করেছে দুর্বৃত্তরা, দাবি পরিবারের

নওগাঁর রাণীনগরে জুয়েল (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর এলাকার মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল উপজেলার রাতোয়াল সোলগাড়িয়াপাড়া গ্রামের মো. কাশেমের ছেলে। তার পরিবারের দাবি, জুয়েলের ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

জুয়েলের ভগ্নিপতি সুজন জানান, জুয়েল পেশায় একজন ভ্যানচালক। পাশাপাশি তিনি মৌসুমি সময়ে আখ ও সবজির ব্যবসাও করতেন। বৃহস্পতিবার ভোরে সবজি কেনার জন্য নিজের ভ্যানগাড়ি ও সঙ্গে ৫ থেকে ৭ হাজার টাকা নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, হরিপুর এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে জুয়েলের লাশ পড়ে আছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জুয়েলের একটি হাতে দড়ি বাঁধা ছিল এবং লাশটি বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও, পরিবারের ধারণা দুর্বৃত্তরা ভ্যান ও টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে এক হাতে দড়ি বাঁধা ছিল। মৃতের ভ্যানগাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুত মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা হবে।”

নিহত জুয়েলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ধানক্ষেত থেকে যুবকের লা’শ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫