ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ করল পরীক্ষার্থীরা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৬৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ করল পরীক্ষার্থীরা

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। তাঁরা মোট ৩৬ হাজার ১০২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে শিক্ষাবোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা মোবাইল অপারেটরের এসএমএসের মাধ্যমে এই আবেদন করেন।

জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন। গেল বছর পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, যা তুলনামূলকভাবে অনেক বেশি।

অপরদিকে, এ বছর বোর্ডের ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই কলেজগুলো থেকে মোট ২২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

এ ছাড়া বোর্ডের অধীনে ৫৪ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়, তাঁদের মধ্যে ৩৯ জন পাস করেছেন। কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে ৩ জন পাস করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন, লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্টে, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ করল পরীক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫