ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের ২ বগিসহ মোট তিন বগি লাইনচ্যুত

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৩৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের ২ বগিসহ মোট তিন বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি এবং একটি অতিরিক্ত বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্রেন চলাচলেও বড় কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে।
রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন।

সন্ধ্যার কিছু আগে ট্রেনটি রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ার সময় অপর লাইনে থাকা চারটি ফাঁকা বগির মধ্যে দুটি বগি হঠাৎ পেছনে গড়িয়ে এসে ঢালারচর এক্সপ্রেসের শেষ প্রান্তে ধাক্কা দেয়। এতে ট্রেনটির দুটি বগি এবং অতিরিক্ত একটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ের এক ওয়েম্যান জানান, লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয় এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে একটি বগি ম্যানুয়াল পদ্ধতিতে লাইনে তোলা হয়।

এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন রেল কর্তৃপক্ষ।
ইশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিলিফ ট্রেন পৌঁছানোর পর বাকি লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জমুখী লাইন সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেসের ২ বগিসহ মোট তিন বগি লাইনচ্যুত

আপডেট সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫