ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি

শিশু হাসপাতাল চালু, লাশ পরিবহন সিন্ডিকেট বন্ধসহ স্বাস্থ্যখাতের সংস্কারের দাবি

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারি হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর মন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপা রাজশাহী কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রুলফাউ নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপা কোষাধ্যক্ষ জাহিদ হাসান, গোলাম নবী রনি, বাপা পবার সহ-সভাপতি হাসিনুর রহমান, রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরি, সাংবাদিক হেলেন খান ও রাশেদা বেগমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই স্মারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যখাত বর্তমানে নানা সমস্যায় জর্জরিত, যা সাধারণ মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কিছু চিকিৎসকের ভিজিট ফি হঠাৎ করে দেড় হাজার টাকায় উন্নীত হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা গ্রহণ কঠিন হয়ে পড়েছে।

এছাড়া স্মারকলিপিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ উন্নয়নের দাবি জানানো হয়।

লাশ পরিবহন সিন্ডিকেটের বিষয়ে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অতিরিক্ত অর্থ আদায় করছে, যা শোকাহত পরিবারের জন্য চরম কষ্টকর ও অমানবিক।

এছাড়া কয়েক বছর আগে নির্মিত রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি জানানো হয়। সংশ্লিষ্টরা বলেন, হাসপাতালটি চালু না থাকায় শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে চিকিৎসকদের ভিজিট ফি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন, হামের টিকাদান কর্মসূচি জোরদার, স্বাস্থ্যখাতে জনবল ও অবকাঠামো বৃদ্ধিসহ ৬ দফা দাবি তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬