ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোহনপুরে যাত্রীকে বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালককে পি’টি’য়ে হ/ত্যা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে যাত্রীকে বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালককে পি’টি’য়ে হ/ত্যা

ইটের আঘাতে নিহত আলম আলী; অভিযুক্ত আটক, উত্তেজনায় আহত ২ পুলিশ সদস্য

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ি পৌঁছে দিতে অস্বীকৃতি জানানোয় এক ভ্যানচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আলম আলী (৪৫) উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা ও মো. আশরাফ আলীর ছেলে। অভিযুক্ত মজিবুর রহমান একই গ্রামের পিয়ার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাড়ার মোড় থেকে আলম আলীর ভ্যানগাড়িতে উঠে বাড়ি পৌঁছে দিতে বলেন মজিবুর রহমান। তবে আলম আলী এতে রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমান ইট দিয়ে আলম আলীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবুর রহমানকে পাঠক ক্লাবে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। কয়েক ঘণ্টা পর অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে যাত্রীকে বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালককে পি’টি’য়ে হ/ত্যা

আপডেট সময় : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬