ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন নেতাকর্মীরা- ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মুস্তাকিম আহম্মেদ নিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সিদ্দিক হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান, মিজানুর রহমান নান্টু, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রেখে আসছে।”
তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দল মত নির্বিশেষে সবাইকে “ধানের শীষ” প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫