ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হ’ত্যা, ঘাতক আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হ’ত্যা, ঘাতক আটক

রাজশাহীর পুঠিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুঠিয়া রাজবাড়ী এলাকার আনছার খলিফার ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে এবং নেশার জন্য চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। এতে জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
ওসি জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হ’ত্যা, ঘাতক আটক

আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬