ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফিট উঁচুতে উড়ছে জাতীয় পতাকা

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৪৬৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফিট উঁচুতে উড়ছে জাতীয় পতাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ফুলবাড়ি সীমান্তে ১১৭ ফিট উঁচু ফ্ল্যাগস্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, ১৮ বিজিবি’র অধিনায়ক মনিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রনজু, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান বিপ্লব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জেলা সমন্বয়ক ফজলে রাব্বিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় অংশে প্রায় ১০০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশের ভেতরে সমপর্যায়ের কোনো ফ্ল্যাগস্ট্যান্ড না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে একটি উচ্চতর পতাকাস্থাপনের দাবি ছিল।

সেই দাবির প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল জেলা প্রশাসক মো. সাবেত আলী ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ কাজের উদ্বোধন করেন। নির্মাণ শেষে আজ আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগস্ট্যান্ডটি উদ্বোধন করা হলো।

স্থানীয়রা জানিয়েছেন, পর্যটনপ্রবণ তেঁতুলিয়ার এই নতুন স্থাপনাটি এখন পর্যটকদের আকর্ষণের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তারা আশা প্রকাশ করেছেন, সীমান্তবর্তী বাংলাবান্ধায় উড়তে থাকা এই উচ্চতম পতাকা জাতীয় গৌরব ও দেশপ্রেমের প্রতীক হিসেবে পর্যটকদের টানবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফিট উঁচুতে উড়ছে জাতীয় পতাকা

আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫