সংবাদ শিরোনাম ::
নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ
চানেল এ নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০১:০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ
চিকিৎসাধীন রোগীদের সঙ্গে নববর্ষের আনন্দ ভাগাভাগি, প্রশংসায় রোগী ও স্বজনরা
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা পহেলা বৈশাখে সকাল থেকে রাত পর্যন্ত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
নববর্ষের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ মানবিক উদ্যোগ গ্রহণ করে। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা রোগীদের কক্ষে কক্ষে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং আন্তরিকতার সঙ্গে খাবার পরিবেশন করেন।
রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, হাসপাতালের ভেতরেও এমন আয়োজন নববর্ষের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রম রোগীদের মানসিক স্বস্তি বাড়ায় এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা আরও দৃঢ় করে।




















