ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা, পঞ্চগড়ে ‘ধ্রুবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা, পঞ্চগড়ে ‘ধ্রুবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষে এবং আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার এবং সংস্কারের জন্য ভবিষ্যতে যুবসমাজের করণীয় শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ আগস্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি জেলার পাঁচ উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৩ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দ্বায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে ৫টি গুরুত্বপূর্ণ সেশনের আয়োজন করা হয়। প্রতিটি সেশনেই উঠে আসে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা, উদ্যোগ, আগামীর করণীয়।

তরুণদের নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা ও যুবসমাজের সৃজনশীলতা বিকাশে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

এসময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মূখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের অভিযাত্রা, পঞ্চগড়ে ‘ধ্রুবতারা’র ব্যতিক্রমধর্মী আয়োজন

আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫