ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের ৫ ছাত্রী!

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের ৫ ছাত্রী!

একই বিস্কুট খাওয়ার পর শ্বাসকষ্টে আক্রান্ত, হাসপাতালে ভর্তি — উদ্বেগে অভিভাবক ও শিক্ষকরা

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই একটি উচ্চ বিদ্যালয়ে পাঁচ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেনবর) সকালে সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে  ঘটে যাওয়া এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের সবাইকে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়সূত্রে জানা যায়, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “একজন অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর আরেকজনও একইভাবে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। কী কারণে এমন হলো, এখনো বুঝে উঠতে পারছি না।”

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই বলেন, “পাঁচজনই শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসেছে। জিজ্ঞেস করে জানা গেছে, অ্যাসেম্বলি শেষে সবাই একই ধরনের বিস্কুট খেয়েছিল। এরপরই উপসর্গ দেখা দেয়। তাদের ফুসফুস পরিষ্কার রয়েছে এবং জ্বর বা কাশি ছিল না। বিস্কুটটি মেয়াদোত্তীর্ণ বা দূষিত ছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীদের অক্সিজেন সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত মুখে খাবার নিষেধ করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সঠিক কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এক অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক জানান, “সকালে মেয়ে একদম ভালো ছিল। স্কুলে গিয়ে এমন অবস্থায় পড়বে ভাবতেই পারিনি।”

ঘটনার পর বিদ্যালয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের স্কুল থেকে বাড়ি নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ার পরপরই অসুস্থ কুমারপুর বিদ্যালয়ের ৫ ছাত্রী!

আপডেট সময় : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫