ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

চারঘাটে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শিশাতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (২৫), একই গ্রামের মিলনের ছেলে মারুফ (১৮) এবং এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তারা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তুহিন ও শিমুল মারা যান। গুরুতর আহত মারুফকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি চালকসহ পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫