ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই- মুজিবুর রহমান

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই- মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার (২২ আগস্ট) সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআন-সুন্নাহর বিধান চালু করা যায়, তবে মানুষের মুক্তি মিলবে; দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোয়ার্দার এবং অধ্যাপক রফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন- রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী-২ (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই- মুজিবুর রহমান

আপডেট সময় : ১২:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫