ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

গোপন ব্যালটে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপন ব্যালটে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি এ হাসান প্রধান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ; পাঁচ পদে ভোটগ্রহণ, কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির পাঁচটি পদে সরাসরি গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একটি নির্বাচন কমিশনের অধীনে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এ হাসান মো. আজিজুর রহমান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মনজুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (মুক্ত) পেয়েছেন ৪৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন ৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোলায়মান হক পেয়েছেন ৭৯ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পেয়েছেন ৯৯ ভোট।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (লিটন) পেয়েছেন ৯৪ ভোট।

অন্যদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তছলিম উদ্দীন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন (জনি), অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপন ব্যালটে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬