ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

গুরুদাসপুরে সড়ক দু’র্ঘটনায় দুই কৃষিশ্রমিক নি’হত, আহত ৫

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে সড়ক দু’র্ঘটনায় দুই কৃষিশ্রমিক নি’হত, আহত ৫

ইটবোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত অটোগাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোগাড়ি ও ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলির সংঘর্ষে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোগাড়িতে চালকসহ সাতজন কৃষিশ্রমিক যাত্রী ছিলেন। অটোগাড়িটি সামনের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোগাড়িটি উল্টে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা সাতজনই আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন— নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফসার মোল্লা (৬৫) এবং মোল্লাপাড়া গ্রামের হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে সড়ক দু’র্ঘটনায় দুই কৃষিশ্রমিক নি’হত, আহত ৫

আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬