সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ২৯১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত! শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড এলএসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়েএই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল মালেক চৌধুরী, এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মোঃ হারুনুর রশিদ, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক প্রধান শিক্ষক শ্রী দ্বিজেন্দ্র নাথ রায়, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য, শহিদুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হরিশচন্দ্র রায় সহকারী শিক্ষক শৈলেন চন্দ্র রায়, অজিফা বেগম এবং শাহ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। সমাবেশ শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

November 23, 2022
পঞ্চগড়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















