ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

পবার বিতর্কিত আ’লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল; কুশপুত্তলিকা দাহ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ২০১ বার পড়া হয়েছে

আ'লীগ নেতার কুশপুত্তলিকা দাহ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবার বিতর্কিত আ’লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল; কুশপুত্তলিকা দাহ!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
পবার বিতর্কিত আ’লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল; কুশপুত্তলিকা দাহ! রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সোহরাব আলীর অপসারণ ও শাস্তির দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল, কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তার বিরুদ্ধে নির্বাচনে বারবার নৌকার বিপক্ষে অবস্থান, দলীয় ত্যাগী নেতাকর্মীদের মারধর, মাদ্রাসা-গোরস্থানের জমি গোপনে বিক্রিসহ নানা অভিযোগ এনে আজ আজ রোববার (২৬ জুন) বিকাল ৪টায় পারিলা বাজারে এসব কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। কর্মসূচিতে স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে সোহরাবের অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, নির্বাচনে বারবার নৌকার বিপক্ষে অবস্থান ও মাদ্রাসা-গোরস্থানের জমি গোপনে বিক্রিসহ নানা অভিযোগ সত্ত্বেও গত ১৯ জুন অনুষ্ঠিত কাউন্সিলে বিতর্কিত নেতা সোহরাব আলীকেই রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করা হয়। সভাপতি হয়েই গত বুধবার (২২ জুন) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ গালিবের ওপর দলবল নিয়ে হামলা চালান সোহরাব আলী। খবর পেয়ে গালিবের বাবা প্রবীণ আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন তালুকদার ও পবা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম চঞ্চল তাঁকে বাঁচাতে গেলে তাদেরকেও বেদম মারধর করা হয়। পরে তারা তিনজন হাসপাতালে চিকিৎসা নেন।

বক্তরা আরও বলেন, বিতর্কিত এই নেতা যাতে পুনরায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি না হতে পারেন, সে জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছিলেন। গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে সংবাদও প্রকাশিত হয়। এই ক্ষোভে তাদের ওপর হামলা চালায় সোহরাব আলী, তার ছোট ভাই আসাদুল ও কামরুল, ছেলে সৌমিক, সম্রাট, হাবিবসহ কয়েকজন। এসময় সোহরাব ও তার ছেলেরা উত্তেজিত হয়ে গালিবকে বলেন, ‘তোর লিটন (রাজশাহী সিটি করপোরেশনের মেয়র) বাপের কাছে অভিযোগ করিস, এখন তোর বাপকে বল, তোকে বাঁচাতে।’ এসব বিষয়ে পবা থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। তাই দোষীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি সোহরাব আলীকে দলীয় পদ থেকে অপসারণের দাবি জানান তারা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিতর্কিত নেতা সোহরাব আলীর অপসারণ ও গ্রেপ্তার দাবিতে একটি ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পারিলা বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সোহরাব আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন- এহিয়া তালুকদার, পারিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাসেদস্য শফিকুল আলম, পারিলা ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিন মন্ডল, নুরুজ্জামান, ৪ নং পারিলা ইউনিয়নের সংরক্ষিত সদস্য মমতাজ বেগম, স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, মাদ্রাসা গোরস্থানের জমি গোপনে বিক্রি, স্থানীয় সমস্যা সমাধানের নামে ও চাকরির প্রলোভনে টাকা আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক বনে যান সোহরাব আলী। সেই প্রভাবে পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে এবার প্রার্থীও হয়েছিলেও তিনি। কিন্তু নানা বিতর্কের কারণে পদে আসতে পারেননি। পারিলা ইউনিয়ন আওয়ামী লীগেও যেন বিতর্কিত নেতা সোহরাব পদ না পান এজন্য দাবি জানান এলাকার ত্যাগী নেতারা। তবুও গত ১৯ জুন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সোহরাব হোসেনই সভাপতির পদ বাগিয়ে নেন।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোহরাব আলীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

June 26, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবার বিতর্কিত আ’লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল; কুশপুত্তলিকা দাহ!

আপডেট সময় : ০৫:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২