ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

Lalpur clash news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কচুয়া গ্রামের মিজানুর রহমান কালু (৪২), তার ছেলে মুন্না (১৮) ও শুভ (২৯), মাহমুদুল হাসান (১৪), চম্পা (৩৫), বড়শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের বনি আমিন (২১), মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবাড়িয়া গ্রামের মাসুদ রানা (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালপুরে কারিগরপাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে গত শুক্রবার জুমার নামাজের পর একই গ্রামের আফসার আলীর সঙ্গে মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। স্থানীয়দের দাবি, এর জের ধরে শনিবার সন্ধ্যার পর বিরোধটি রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক আফসার আলীর পক্ষ নিয়ে কারিগরপাড়া এলাকায় অবস্থান নেন। পরে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদ কমিটি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬