ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

Natore adibasi rally

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ
‘আদিবাসীদের জীবন, জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সৃজনশীল শক্তির প্রয়োগ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ, যুব পরিষদ, নারী পরিষদ ও ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, আদিবাসী পরিষদের আইন উপদেষ্টা বাকি বিল্লাহ রশিদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশির মাহমুদ, আদিবাসী পরিষদের সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ, সাংগঠনিক সম্পাদক নৃপেন্দ্রনাথ উরাও এবং নাটোর সদর উপজেলা শাখার সভাপতি প্রভাস পাহানসহ আদিবাসী নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আদিবাসীরা দেশের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা। কিন্তু নানা কারণে তারা এখনো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভূমি অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীকে তাদের নিজস্ব পরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানান। একই সঙ্গে তাদের ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তারা আরও বলেন, আদিবাসীদের উন্নয়নে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে আদিবাসী নারীদের অধিকার ও নিরাপত্তা, শিশুদের শিক্ষা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আপডেট সময় : ০৫:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬