ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

৮ ঘণ্টা পর রেললাইন অবরোধ প্রত্যাহার, রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

Rajshahi news update

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮ ঘণ্টা পর রেললাইন অবরোধ প্রত্যাহার, রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

রাবি শিক্ষার্থীর মারধরের অভিযোগে আন্দোলন; টিটিই সাময়িক বহিষ্কার, গঠিত দুই তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চার দফা দাবির বিষয়ে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে রাবির শিক্ষার্থীরা রেললাইন অবরোধ শুরু করলে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। একইভাবে রাজশাহীগামী ট্রেনগুলোর চলাচলও বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় বিপুলসংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ, বিভাগীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার তদন্তে রেলওয়ের পক্ষ থেকে একটি এবং বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন।

আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করবে কর্তৃপক্ষ; তিনি চাইলে রেলওয়ে হাসপাতাল অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।

গভীর রাতে রাজশাহী পৌঁছানো তিনটি আন্তঃনগর ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে।

ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের শাটল বাস চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুনরায় সভা অনুষ্ঠিত হবে।

সভা শেষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে—এমন আশ্বাস পাওয়ার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, অবরোধের কারণে সাধারণ যাত্রীদের যে সাময়িক অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

রাবির প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে এবং কয়েকটি দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছিলেন। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। পরে শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় অবরোধের কারণে অন্তত ১০টি ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটে। কয়েকটি ট্রেনের যাত্রা বাতিলের আশঙ্কাও তৈরি হয়েছিল। অবরোধ প্রত্যাহারের পর বিকেল থেকেই আটকে থাকা ট্রেনগুলো একে একে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় এবং রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

July 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৮ ঘণ্টা পর রেললাইন অবরোধ প্রত্যাহার, রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬