ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

লালপুরে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু, বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৫২ বার পড়া হয়েছে

Lalpur thana Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু, বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ, এলাকায় চাঞ্চল্য

নাটোরের লালপুরে রহস্যজনকভাবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু এবং তাদের বাবার গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত দুই শিশু হলো উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মরজেম আলীর ছেলে তুহিন (৮) ও তুষার (৪)। বর্তমানে তাদের বাবা মরজেম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি বেগম বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে মরজেম আলী নিজেই দুই ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন এবং রান্নাবান্নাসহ তাদের দেখাশোনা করছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ১৬ জুলাই দিবাগত রাতে বড় ছেলে তুহিন কলা ও চিড়া খায়। অন্যদিকে মরজেম আলী ও ছোট ছেলে তুষার আলুভর্তা দিয়ে ভাত খেয়ে একই কক্ষে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক ৩টার দিকে তুহিন হঠাৎ বমি করতে শুরু করলে মরজেম আলী প্রতিবেশী চাচা মজনুর সহায়তায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ওয়ালিউজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তুহিনকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ১৭ জুলাই সকাল ১০টায় স্থানীয় চকশেরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

তুহিনকে দাফনের কয়েক ঘণ্টা পর ছোট ভাই তুষারও বমি করতে করতে অচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজিবুর রহমান প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে ১৭ জুলাই রাত ৯টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুলাই সকালে তুষারের মৃত্যু হয়।

এদিকে, ছোট ছেলের মরদেহ নিয়ে বাড়িতে ফেরার পর বাবা মরজেম আলী হঠাৎ অচেতন হয়ে পড়েন। স্বজনরা তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় রহস্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই শিশুর অল্প সময়ের ব্যবধানে মৃত্যু এবং বাবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা এবং তাদের বাবার অসুস্থ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

July 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে রহস্যজনকভাবে দুই ভাইয়ের মৃত্যু, বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেট সময় : ১১:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬