ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Bagatipara news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দিবসের প্রতিপাদ্যভিত্তিক একটি তথ্যচিত্র ও থিম সং প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। একই সঙ্গে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এবার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে বাগাতিপাড়া ইউনিয়ন। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হয়েছে জামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

এ ছাড়া শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে জীবনআরা পারভীন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে রানা ইসলাম এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নাজিরা খাতুন সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

আপডেট সময় : ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬