ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

Lalpur arrest news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাটোরের লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ সাহাবুল ইসলাম সাধন (৩৬) এবং ঝুমুর আলী (৩৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঝুমুর আলী উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আকবরের ছেলে এবং সাহাবুল ইসলাম সাধন একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে দুই মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের শরীর তল্লাশি করে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-৮(ক) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়।

আজ রোববার (৫ জুলাই) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬