ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৮ শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৩৮ নম্বর জাবুরীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব টিফিন বাটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টিফিন বাটি তুলে দেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

এ সময় জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি। টিফিন বাটি বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পরিচ্ছন্নতার অভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের স্বাস্থ্য, পুষ্টি, নৈতিকতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহিত করা এবং তাদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই টিফিন বাটি বিতরণ করা হচ্ছে। ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ

আপডেট সময় : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬