ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

মোহনপুরে ট্রাফিক চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

Mohonpur crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে ট্রাফিক চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হেলমেট তল্লাশির সময় পালানোর চেষ্টা; স্থানীয় কৃষকদের সহযোগিতায় আটক

রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার কেশরহাট কালিতলা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ তৌকির হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কেশরহাট এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালিত হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির চেষ্টা করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা। মোটরসাইকেল আরোহী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে তৌকির হাসানের আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।

হেলমেট তল্লাশির সময় তৌকির হাসান পাশের একটি বিলে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিলে কর্মরত স্থানীয় কৃষকদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে ট্রাফিক চেকপোস্টে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬